করোনায় পরকীয়া প্রেমের অ্যাপে বেড়েছে ইউজার!

১৪ মে, ২০২০ ১০:৩৫  
করোনাভাইরাস প্রতিরোধে আরোপ করা লকডাউনে পড়ে দীর্ঘদিন ধরে ঘরবন্দী মানুষ। এতে মানসিক হতাশা, শারীরিক ক্লান্তি বাড়ছে তাদের মধ্যে। সেইসঙ্গে বাড়ছে দাম্পত্যকলহও। টাইমস অব ইন্ডিয়া জানায়, এতদিন বাড়িতে থাকা বা পরিবারের সঙ্গে সময় কাটাতে এর আগে অভ্যস্ত ছিল না মানুষ। লকডাউনে বিশ্বজুড়েই তুঙ্গে ছিল কনডমের চাহিদা, এমনকি কনডম সরবরাহ কমে যাওয়ায় উদ্বেগও তৈরি হয়। তবে লকডাউনে পড়ে মানুষের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক চর্চাও বেড়ে গেছে। কয়েক মাসের মধ্যেই ভারতজুড়ে ১০ লাখ ইউজার বেড়েছে এক্সট্রা ম্যারিটাল ডেটিং অ্যাপ গ্লেডেনে। শুধু মার্চ আর এপ্রিলেই ১৬৬ শতাংশ নতুন ব্যবহারকারী এসেছে এই অ্যাপে। তবে নতুন এই ইউজারদের বেশিরভাগই নারী।